গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১,৬৯৬ জন। সুস্থ হয়েছেন ১,৫৩৩ জন এবং মৃত্যু বরণ করেছেন ১৪ জন।
আজ শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানার স্বাক্ষরিত করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন পাঁচ হাজার ৭৬১ জন। নতুন রোগী শনাক্ত হয়েছে আরও এক হাজার ৫৮৬ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৯৬ হাজার ৪১৩ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৫৩৩ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো তিন লাখ ১২ হাজার ৬৫ জনে। ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ১৩ জন ও নারী একজন। এখন পর্যন্ত করোনায় মৃতদের মধ্যে পুরুষ চার হাজার ৪৩৫ জন (৭৬ দশমিক ৯৮ শতাংশ) ও নারী এক হাজার ৩২৬ জন (২৩ দশমিক ০২ শতাংশ)।



