গণভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিবেদকঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ সোমবার গণভবনে দলের নেতা-কর্মী, বিচারপতি, বিদেশি কূটনীতিকসহ সর্বস্তরের জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম জানান, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রথমে সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত গণভবনে দলের নেতা-কর্মীসহ সর্বস্তরের জনগণ ও পেশাজীবীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী সকাল ১১টা থেকে একই জায়গায় বিচারপতি ও বিদেশি কূটনীতিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।