গণতন্ত্রকে সুপরিকল্পিতভাবে হত্যা করেছে আওয়ামী লীগ সরকার -মির্জা ফখরুল

গণতন্ত্রকে সুপরিকল্পিতভাবে হত্যা করেছে আওয়ামী লীগ সরকার -মির্জা ফখরুল

গণতন্ত্রকে সুপরিকল্পিতভাবে হত্যা করেছে বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। যাতে দেশে এর বিরুদ্ধে কোনো জনমত গড়ে না ওঠে সেজন্যই খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের দ্বিবার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারই ১৯৭২ সালে কালা আইন তৈরি করেছিল নাগরিকদের অধিকার হরণ করতে। ঠিক তেমনি এখন তারা ভিন্ন কৌশলে গণতন্ত্রের মোড়কে একে একে সব নাগরিক অধিকার হরণ করে নিচ্ছে।

মির্জা ফখরুল বলেন, সংবাদপত্র এখন ব্যবসায়ীদের হাতে চলে গেছে। সে কারণে সেল্ফ সেন্সরশিপ, চাটুকারিতার চিত্র বেশি দেখা যাচ্ছে। ফ্যাসিবাদী সরকারের কারণে নির্বাচন ব্যবস্থা, টাকা পাচার ও শাসকদের সরকারি সম্পদ দখলের চিত্র সাংবাদিকরা জণগণের সামনে তুলে ধরতে পারছেন না।

তিনি আরও বলেন, সাংবাদিকদের চাটুকারিতা বন্ধ করতে হবে। একই সঙ্গে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।