খোদ প্রেসিডেন্ট নির্বাচন বয়কট করলেন!

আন্তর্জাতিক ডেস্ক: নিজেই নির্বাচন বয়কট করলেন রাষ্ট্রপ্রধান! পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র সাও তোমে অ্যান্ড প্রিন্সিপে এ ঘটনা ঘটেছে।

রোববার সাও তোমে অ্যান্ড প্রিন্সিপের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফা ভোট হওয়ার কথা ছিল। কিন্তু গত ১৭ জুলাইয়ের প্রথম দফা নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে রোববার দ্বিতীয় ধাপের নির্বাচন বয়কটের ঘোষণা দেন প্রেসিডেন্ট ম্যানুয়েল পিন্টো ডি কস্টা। এর ফলে প্রেসিডেন্ট পদে অনায়াসেই বিজয়ী হতে যাচ্ছেন তার বিরোধী ও প্রাক্তন প্রধানমন্ত্রী এভারিস্টো কারভালহো।

প্রথম ধাপের নির্বাচনে ডি কস্টা পেয়েছিলেন ২৪ দশমিক ৮ শতাংশ ভোট। আর তার প্রতিদ্বন্দ্বী এভারিস্টো কারভালহো পেয়েছিলেন ৪৯ দশমিক ৮ শতাংশ ভোট।

পর্তুগালের কাছ থেকে ১৯৭৫ সালে স্বাধীনতা অর্জনের পর টানা ১৫ বছর সাও তোমে অ্যান্ড প্রিন্সিপের রাষ্ট্রপ্রধান ছিলেন ডি কস্টা। ১৯৯০ সালে দেশটিতে গণতন্ত্র প্রতিষ্ঠার পর ক্ষমতা হারান তিনি। তবে ২০১১ সালে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হন ডি কস্টা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।