× Banner
সর্বশেষ
কক্সবাজারকে বিশ্বমঞ্চে নিরাপদ ও পরিবেশবান্ধব আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা হবে — ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে ৩৬ হাজার ৬২৮ কোটি টাকা জ্বালানি নিরাপত্তাসহ মৌলিক অবকাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ গোলাহাট মাড়োয়ারি গণহত্যা দিবস আজ শনিবার (১৩ জুন) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৩ জুন (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে – শিক্ষামন্ত্রী মান্দায় হত্যাকাণ্ড, আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই -লাবু চৌধুরী এমপি

Kishori
হালনাগাদ: শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
খেলাধুলার বিকল্প নেই

মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের খেলাধুলার বিকল্প নেই। সেজন্য  শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মণজোগ দিতে হবে। প্রতিটি অভিভাবক তার সন্তানের দিকে লক্ষ্য রাখা উচিত, তার সন্তান কি করে কোথায় যায়। কোনভাবেই যেন আপনার সন্তান মাদকে আসক্ত না হয়। তাই আপনাদের ছেলে-মেয়েকে খেলাধুলা করার জন্য সুযোগ করে দিবেন। তাহলেই আমাদের তরুণদের ভবিষ্যৎ ভালো হবে। বলেছেনফরিদপুর-২, আসনের সংসদ সদস্য ও কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী।

শনিবার (১১ ফ্রেব্রুয়ারী) ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী মুরুটিয়া আলহাজ্ব মোঃ আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিন, সহকারী পুলিশ সুপার ও নগরকান্দা সার্কেল মোঃ আসাদুজ্জামান শাকিল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান মোঃ আফছার উদ্দিন, নগরকান্দা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আজাদ হোসেন, উপজেলা যুবলীগের সাংগঠণিক সম্পাদক মোঃ বাদল হোসেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন প্রমূখ।


এ ক্যটাগরির আরো খবর..