আরাফাত আজাদঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাষ্তুপুত্র বাগেরহাট-১ আসনের এমপি জননেতা শেখ হেলাল উদ্দিন মহোদয়ের আশু রোগ মুক্তি কামনা করে দাকোপে আরশাদ আলী এতিমখানা জামে মসজিদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজ বাদ আরশাদ আলী এতিমখানা জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত করেন ইমাম মোঃ ফারুখ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আরশাদ আলী এতিমখানা জামে মসজিদের প্রতিষ্ঠাতা আলহাজ্ব শেখ আবুল হোসেন, পানখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল কাদের, কে. এম. কবির হোসেন, আব্দুল গফুর সানা, আওয়ামী লীগ নেতা শিপন ভূইয়া, যুবলীগ নেতা আরাফাত আজাদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আজগার হোসেন বাপ্পী, রাসেল কাজী, মাসুম হাওলাদার, রনি গাজী সহ শতাধিক মুসল্লি।
উল্লেখ্য, উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এমপি হেলাল উদ্দিন ও তার পরিবারের সুস্থতা কামনায় সপ্তাহব্যাপী উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল, কোরআন খানি ও এতিমদের মাঝে খাদ্য বিতরন করা হবে।





