দি নিউজ ডেস্কঃ খালেদা জিয়াকে বন্দি রেখে তার অসুস্থতাকে পুঁজি করে বিএনপি রাজনীতি করতে চায়। তারা খালেদা জিয়ার মুক্তি ও তার মঙ্গল চায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
খালেদা জিয়ার অসুস্থতায় বিএনপির রাজনীতি আটকা এমন মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ অদম্য গতিতে এগিয়ে চলছে। এটা কেউ কেউ না দেখার ভান করে চলে। যারা না দেখার ভান করে চলে, তাদের রাজনীতি বেগম খালেদা জিয়ার অসুস্থতার মধ্যে আটকে আছে। গত কয়েক মাসে তাদের বক্তব্য শুনলে মনে হয়- তাদের রাজনীতি শুধু খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে। সারাদেশে যে এত মানুষ অসুস্থ, সেটা নিয়ে কোনো কথা নেই। আমি আল্লাহর কাছে দোয়া করবো, তাদের রাজনীতি যেন বেগম জিয়ার অসুস্থতা থেকে মুক্তি পায়’-যোগ করেন হাছান মাহমুদ।





