খালেদা জিয়ার বাঁ হাতের ওজনও বেড়ে গেছে, হাঁটাচলাও মুশকিল হয়ে পড়েছে: ফখরুল

বিশেষ প্রতিবেদকঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাঁ হাত আস্তে আস্তে শক্ত হয়ে যাচ্ছে। তাকে জরুরি ভিত্তিতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা প্রয়োজন।  বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকেল ৫টার দিকে রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে একমাত্র বন্দী খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বাইরে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ফখরুল বলেন, (খালেদা জিয়ার) বাঁ হাত আস্তে আস্তে শক্ত হয়ে যাচ্ছে, ওজনও বেড়ে গেছে বাঁ হাতের। সাধারণভাবে হাঁটাচলা করাও তার জন্য মুশকিল হয়ে পড়েছে। চোখের সমস্যা দেখা দিয়েছে, তার ডান চোখটা লাল হয়েছে। বিএনপির মহাসচিব বলেন, সরকারের আর কোনো বিলম্ব না করে অবিলম্বে তিনি (খালেদা জিয়া) যে হাসপাতালে যেতে চেয়েছিলেন (ইউনাইডেট হাসপাতাল), সেই হাসপাতালে রেখে তাকে বিশেষভাবে চিকিৎসা দেয়ার ব্যবস্থা করা প্রয়োজন। এটা সরকারের দায়িত্ব।

তিনি বলেন, এটা যদি কোনোরকম ব্যত্যয় ঘটে এবং তার যদি কোনোরকম শারীরিক ক্ষতি সাধিত হয়, তার দায়দায়িত্ব কিন্তু সরকারকেই বহন করতে হবে। এর আগে আজ বিকেল সাড়ে ৩টার দিকে কারাগারে খালেদা জিয়াকে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।