কুল্যায় অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

কুল্যায় অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

সচ্চিদানন্দ দে সদয়, আশাশুনি, সাতক্ষীরা: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার সকালে ইউনিয়নের কচুয়া এলাকার ত্রাণ সামগ্রী বিতরণ করেন, আমেরিকা প্রবাসী ডাঃ আঃ হাকিম সরদার।

করোন ভাইরাসের কারনে কাজকামে না গিয়ে বাড়িতে থাকা অর্থ ও খাদ্য সংকটে ভোগা ১৭৫ ব্যক্তিকে ব্যক্তি উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করেন, কচুয়া গ্রামের কৃতি সন্তান, কুল্যা ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, আমেরিকা প্রবাসী ডাঃ আব্দুল হাকিম। প্রত্যেক ব্যক্তিকে ৫কেজি চাল, ৫০০ গ্রাম ডাল বিতরণ করা হয়।

বাড়ি বাড়ি গিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি সকল মানুষের খোঁজখবর নেন এবং তাদেরকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করেন।

তিনি আরও বলেন, করোনা নামক মহামারী নিয়ে যখন সমগ্র বিশ্ব থমকে আছে সেই সময় আমার এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে আমার অনেক ভালো লাগছে। এসময় তিনি এলাকার সকল বিত্তবানদের এগিয়ে এসে অসহায় মানুষের পাশে থাকার আহবান জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।