ক্রিকেটে অংশ নিতে বেনাপোল হয়ে প্রতিবন্ধী টিমের ১৩ সদস্যর দল ভারতে প্রবেশ

স্টাফ রিপোর্টার বেনাপোলঃবাংলাদেশ প্রতিবন্ধী হুইল চেয়ার ক্রিকেটের ১৩ সদস্যর প্রতিনিধি দল তিনটি ম্যাচে অংশ নিতে বেনাপোল চেকপোষ্ট দিয়ে ভারত প্রবেশ করেছে। সকাল সাড়ে ১০ টার সময় তারা বাংলাদেশ ইমিগ্রেশন ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষ করেন।
বাংলাদেশ প্রতিবন্ধী হুইল চেয়ার দলের অধিনায়ক মোহাম্মাদ মহসীন বলেন, ভারতের মোম্বাই শহরে টি-২০ তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচ তিনটি আগামি ২৮, ২৯ ও ৩১ মার্চ শেষে হবে। আমরা খেলা শেষে মোম্বাই থেকে দেশে ফিরার উদ্দেশ্য রওনা হবো ১ এপ্রিল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।