করোনার অযুহাতে কোনো অবস্থাতেই কোরবানি শিথিল করা যাবেনা -ইমাম

করোনার অযুহাতে কোনো অবস্থাতেই কোরবানি শিথিল করা যাবেনা -ইমাম

করোনার অযুহাতে কোরবানির বিধান কোনো অবস্থাতেই শিথিল হতে পারে না। কিয়ামত পর্যন্ত এ কোরবানি চলমান থাকবে ইনশাআল্লাহ।

আজ শুক্রবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার খুৎবা পূর্ব বয়ানে পেশ ইমাম মুফতি এহসানুল হক জিলানী এসব কথা বলেন।

ইমাম মুফতি এহসানুল হক বলেন, ইসলামের একটি বড় নিদর্শন হচ্ছে কোরবানি। হজরত ইব্রাহিম (আ.) এর মাধ্যমে পবিত্র কোরবানি মুসলিম উম্মাহর ওপর ওয়াজিব করা হয়েছে। কোরবানির পশু জবাইতে নিরুৎসাহিত করার নূন্যতম সুযোগ নেই। সামর্থ্যবান ব্যক্তিদের অবশ্যই কোরবানি আদায় করতে হবে।

তিনি বলেন, ইসলামের একটি বড় নিদর্শন হচ্ছে কোরবানি। হযরত ইব্রাহিম (আ.) এর মাধ্যমে পৃথিবীতে কোরবানি এসেছে। পেশ ইমাম বলেন, আল্লাহপাক মুসলিম উম্মাহর জন্য কোরবানিকে ওয়াজিব করেছেন। করোনার অযুহাতে কোরবানির পশু জবাইতে নিরুৎসাহিত করার কোনো সুযোগ নেই। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সামর্থ্যবান ব্যক্তিদের অবশ্যই কোরবানির আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।

এর আগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের প্রবেশ পথে সকাল থেকেই জীবাণুনাশক বুথ স্থাপন করা হয়। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে জুমার নামাজে অংশ নেন বহু সংখ্যক মুসল্লি। রাজধানীর অন্যান্য মসজিদেও মুসল্লির সংখ্যা বেড়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।