কোমরপুর গোপালবিলা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ- এর নির্বাচন ২০১৮ উপলক্ষে নির্বাচনী তফসিল ঘোষণা

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের কোমরপুর গোপালবিলা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নির্বাচন ২০১৮ আগামী ৪ঠা নভেম্বার রোজ রোববার কামারখালী ইউনিয়ন ভবনে অনুষ্ঠিত হবে। কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস বাবু এর সভাপতিত্বে কামারখালী বাজার চেয়ারম্যানের কার্যালয়ে গত মঙ্গলবার নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়।

ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মোঃ জাহিদুর রহমান বাবু। কোমরপুর গোপালবিলা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ- এর নির্বাচন ২০১৮ উপলক্ষে নির্বাচনী তফসিল নি¤œ রূপঃ ১। মনোনয়ন সংগ্রহ আগামী ০৮-১০-২০১৮ ও ০৯-১০-২০১৮ ইং। ২। মনোনয়ন দাখিল – ১১-১০-২০১৮ ইং। ৩। মনোনয়ন বাছাই- ১২-১০-২০১৮ ইং। ৪। প্রাথমিক খসড়া ভোটার তালিকা প্রকাশ- ১৩-১০-২০১৮ ইং। ৫। আপিল আবেদন ১৪, ১৫, ১৬-১০-২০১৮ ইং। ৬। আপিল শুনানী ১৭, ১৮-১০-২০১৮ ইং। ৭। প্রার্থীর মনোনয়নপত্র প্রতাহার ২০-১০-২০১৮ ইং। ৮। চুড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ- ২১-১০-২০১৮ ইং। ৯। প্রতীক বরাদ্ধ-২২-১০-২০১৮ ইং। ১১। ভোট গ্রহন ০৪-১১-২০১৮ ইং সকাল ৮.০০ ঘটিকা হতে বিকাল ৪.০০ ঘটিকা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।

এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক মোঃ হাবিবুর রহমান, দিলীপ চন্দ্র বালা, এ্যাডহক কমিটির সভাপতি মোহাম্মাদ আলী মোল্যা, সদস্য মোঃ ইউনুস আলী মৃধা, সমিতির সাবেক সাধারন সম্পাদক মোঃ মোখলেছুর রহমান, এছাড়া আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন সচিব মোঃ ইকবাল হোসেন ৫ নং ওয়ার্ডের ইউ.পি সদস্য মোঃ হাবিবুর রহমান, মোঃ মুরাদ হোসেন, মোঃ নাঈম মোল্যা, মোঃ মাহাবুব হাসান টিটোন চৌধুরী, মোঃ বাদশা মন্ডল, ৪ নং ওয়ার্ডের ইউ.পি সদস্য মোঃ ফরিদুল ইসলাম, মোঃ ফারুক হোসেন, মোঃ মাহাবুব হাসান টিটো সহ অত্র সমিতির সদস্য ও সদস্যা এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।