× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

পিআইডি

কোন গনমাধ্যমে কতোটি অ্যাক্রিডিটেশন কার্ড পাবে জানালো সরকার

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
অ্যাক্রিডিটেশন কার্ড পাবে জানালো সরকার

বাংলাদেশে কর্মরত দেশি-বিদেশি গণমাধ্যমে বাংলাদেশি সাংবাদিকদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যুর নতুন নীতিমালায় প্রথমবারের মতো যুক্ত হয়েছে অনলাইন গণমাধ্যম। একই সঙ্গে অনলাইন নিউজ পোর্টাল-ডিজিটাল নিউজ পোর্টাল কোনটা কতোগুলো কার্ড পাবে তাও জানিয়েছে সরকার।

গত ২৪ আগস্ট তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা-২০২২ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনের গেজেট প্রকাশিত হয়েছে।

অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যুর নতুন নীতিমালা যুগোপযোগী করার লক্ষ্যে প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা-২০২২ প্রণয়ন করেছে সরকার।

আগের নীতিমালা অনুযায়ী, এক লাখের বেশি সংখ্যা ছাপানো ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্র পেতো ২৫টি, ৫০ হাজার থেকে এক লাখ ছাপানো দৈনিক ২০টি, ২০ হাজার থেকে ৫০ হাজার ছাপানো দৈনিক ১৫টি, ১৫ হাজার থেকে ২০ হাজার ছাপানো দৈনিক ০৮টি কার্ডের প্রাপ্তি ছিলো।

নতুন নীতিমালা অনুযায়ী, ঢাকা থেকে প্রকাশিত ১ লাখ ৫০ হাজার ১-এর বেশি ছাপানো দৈনিক পত্রিকার মধ্যে ১৬-২৪ পৃষ্ঠার সংবাদপত্র পাবে ১৬টি কার্ড, ১২ পৃষ্ঠার সংবাদপত্র পাবে ৮টি এবং ০৮ পৃষ্ঠার সংবাদপত্র পাবে ৫টি কার্ড।

১ লাখ ১ থেকে ১ লাখ ৫০ হাজার সংখ্যা ছাপানো দৈনিক পত্রিকার মধ্যে ১৬-২৪ পৃষ্ঠার সংবাদপত্র পাবে ১২টি কার্ড, ১২ পৃষ্ঠার সংবাদপত্র পাবে ৭টি এবং ০৮ পৃষ্ঠার সংবাদপত্র পাবে ৪টি কার্ড।

৫০ হাজার ০১ থেকে ১ লাখ ১ সংখ্যা ছাপানো দৈনিক পত্রিকার মধ্যে ১৬-২৪ পৃষ্ঠার সংবাদপত্র পাবে ৮টি কার্ড, ১২ পৃষ্ঠার সংবাদপত্র পাবে ৫টি এবং ০৮ পৃষ্ঠার সংবাদপত্র পাবে ৩টি কার্ড।

৩০ হাজার ০১ থেকে ৫০ হাজার সংখ্যা ছাপানো দৈনিক পত্রিকার মধ্যে ১৬-২৪ পৃষ্ঠার সংবাদপত্র পাবে ৪টি কার্ড, ১২ পৃষ্ঠার সংবাদপত্র পাবে ৩টি এবং ০৮ পৃষ্ঠার সংবাদপত্র পাবে ২টি কার্ড।

এছাড়াও আগে ইংরেজি দৈনিকের ক্ষেত্রে সর্বোচ্চ ২৫টি কার্ড প্রাপ্তি থাকলেও এখন তা কমিয়ে ১২টি করা হয়েছে। সাপ্তাহিক পত্রিকায় সর্বোচ্চ পাঁচটি কার্ডের প্রাপ্তি থাকলেও কমিয়ে তিনটি করা হয়েছে। পাক্ষিক পত্রিকার কার্ডের প্রাপ্তিও কমেছে। সংবাদ সংস্থা-এজেন্সির কার্ড প্রাপ্তি কমিয়ে সর্বোচ্চ ৮টি ও সর্বনিম্ন তিনটি করা হয়েছে।

বেসরকারি টেলিভিশন চ্যানেলের ক্ষেত্রে আগে সর্বোচ্চ ২৪টি কার্ডের প্রাপ্তি থাকলেও তা কমিয়ে ১৫টি করা হয়েছে। তবে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) আগে কার্ড প্রাপ্তি ২৪টি থাকলেও তা বাড়িয়ে ২৫টি করা হয়েছে। বেসরকারি রেডিও’র জন্য আগে ১০টি কার্ড প্রাপ্তি থাকলেও তা কমিয়ে সর্বোচ্চ পাঁচটি করা হয়েছে। একই সাথে বেতারের কার্ড প্রাপ্তিও কমেছে আগের তুলনায় ৫টি। তবে বিভাগীয় শহর ও জেলা শহরের দৈনিক সংবাদপত্রের ক্ষেত্রে কার্ডের সংখ্যা কমানো হয়নি।

নতুন প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালায় নিবন্ধিত অনলাইন গণমাধ্যমের কার্ড প্রাপ্তির সংখ্যা উল্লেখ করে দেওয়া হয়েছে। সে অনুযায়ী, পোর্টালের গুগল অ্যানালিটিকসে ইউনিক ভিউয়ারস সংখ্যা ৪ কোটি ০১ এর বেশি হলে ৩টি স্থায়ী ও ৩টি অস্থায়ী মিলে মোট ৬টি, ৩ কোটি ০১ থেকে ৪ কোটি হলে ২টি স্থায়ী ও ৩টি অস্থায়ী মিলে মোট ৫টি, ২ কোটি ০১ থেকে ৩ কোটি হলে ১টি স্থায়ী ও ৩টি অস্থায়ী মিলে মোট ৪টি, ১ কোটি ০১ থেকে ২ কোটি হলে ১টি স্থায়ী ও ২টি অস্থায়ী মিলে মোট ৩টি এবং ৫০ লাখ থেকে ১ কোটি ১ ভিউয়ার হলে ১টি স্থায়ী ও একটি অস্থায়ী কার্ড পাবে নিবন্ধিত অনলাইন গণমাধ্যম।

নতুন নীতিমালায় অনলাইন নিউজ পোর্টাল-ডিজিটাল নিউজ পোর্টালের সংজ্ঞায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত ও নিবন্ধিত ইন্টারনেটভিত্তিক সংবাদমাধ্যম হিসাবে বোঝাবে বলে উল্লেখ করা হয়েছে। এছাড়াও প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতেও আগের নীতিমালা অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও গণমাধ্যমের প্রতিনিধির সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে অনলাইন গণমাধ্যমের প্রতিনিধি। এই কমিটিতে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের একজন প্রকাশক যুক্ত করার কথা বলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..