কোটা পদ্ধতি থাকবে না, ছাত্রলীগকে প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিবেদকঃ সরকারি চাকরিতে কোনো কোটা পদ্ধতি থাকবে না- ছাত্রলীগকে এমন তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে ছাত্রলীগ নেতাদেরকে এ কথা বলেন।

ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নিজেদের ফেসবুক আইডিতে তারা এ তথ্য নিশ্চিত করেন।

ফেসবুক আইডিতে সাইফুর রহমান সোহাগ লিখেছেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যা বলেন তা করেন। বিগত দিনে কোটা পদ্ধতি সংস্কার নিয়ে চলমান আন্দোলনের প্রেক্ষিতে ছাত্র সমাজের পক্ষ থেকে আজ সকালে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করি। তিনি বলেন সরকারি চাকরিতে কোনো কোটা পদ্ধতি থাকবে না।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।