কোটা আন্দোলনে নিহতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

কোটা আন্দোলনে নিহতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

বৈষম্যবিরোধী কোটা সংস্কার ছাত্র আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর উত্তরায় ও বায়ুতুল মোকারম থেকে শাহবাগে বৃষ্টি উপেক্ষা করে ছাত্র হত্যার বিচারের দাবিতে শুরু হয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ। স্লোগানে উত্তাল হয়ে ওঠে চারপাশ।

আজ শুক্রবার (২ আগস্ট) সকাল থেকেই রাজউক উত্তরা মডেল কলেজের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। সকাল সাড়ে ১০টার মধ্যেই ভরে যায় প্রতিষ্ঠানটির সামনের সড়ক। ছাত্র হত্যার বিচারের দাবিতে শুরু হয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ। স্লোগানে উত্তাল হয়ে ওঠে চারপাশ।

দুই ঘণ্টাব্যাপী এই বিক্ষোভের কারণে সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

প্রথমে সমাবেশ করে বক্তব্য দেন শিক্ষার্থীরা। পরে কলেজের সামনে বিক্ষোভ মিছিল করেন। এ সময় স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে চারপাশ। স্লোগানগুলোর মধ্যে ছিল, ‘তোমার কোটা তুমি নাও, আমার ভাইকে ফিরিয়ে দাও’, ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই, ’ ‘সামনে আসছে ফাল্গুন, আমরা হবো দ্বিগুণ’ ইত্যাদি।

শিক্ষার্থীরা বলেন, কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন তারা। কিন্তু সেখানে কোনো প্রকার উসকানি ছাড়াই ছাত্রলীগ হামলা চালায়। পরে পুলিশ তাদের আন্দোলন দমানোর জন্য গুলি চালিয়ে নির্বিচার অসংখ্য সাধারণ শিক্ষার্থী ও সাধারণ মানুষকে হত্যা করে। হত্যার পর বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে সাধারণ শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হচ্ছে। তারা যেকোনো মূল্যে এ ধরনের অন্যায় বন্ধের দাবি জানান।

শিক্ষার্থীদের সঙ্গে সমাবেশে অংশ নেন কলেজের অনেক শিক্ষক ও অভিভাবক। তারাও শিক্ষার্থীদের সঙ্গে স্লোগান ধরেন।

তারা বলেন, এ ধরনের অন্যায়ের বিচার চাই। তাই বৃষ্টি উপেক্ষা করেই মেয়ের সঙ্গে কর্মসূচিতে এসেছি।

আবার আজ শুক্রবার ২ আগস্ট রাজধা্নীর বায়তুল মোকারম মসজিদে জুমার নামাজ শেষে  কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলি বর্ষণের প্রতিবাদে বিক্ষোভ করেছে কওমি মাদরাসার শিক্ষার্থীরা। মিছিলটি বায়তুল মোকাররম থেকে পল্টন হয়ে শাহবাগ পৌঁছালে মিছিলটি আটকে দেয় পুলিশ। সেখান থেকে ফেরার পথেই প্রেস ক্লাবের সামনে ঢাবি ও সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সমাবেশ করেন তারা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।