× Banner
সর্বশেষ
স্বাধীন ও নিরপেক্ষ জুডিশিয়াল কমিশন গঠনের দাবি জানিয়েছে এইচআরসিবিএম রাষ্ট্র সংস্কার ও সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের গত ছয় মাসে ৮২৪টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নথিভুক্ত -এইচআরসিবিএম আজ শনিবার (২৫ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ জুলাই (শনিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতিসংঘে বাংলাদেশের শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি প্রস্তাব গৃহীত ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার

কোটালীপাড়া(গোপালগঞ্জ)প্রতিনিধি

কোটালীপাড়ায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

Kishori
হালনাগাদ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় রুবি বিশ্বাস (৩৫) নামে যুব মহিলা লীগের এক নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রুবি বিশ্বাস উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও ছিকটীবাড়ি গ্রামের সুজিত মন্ডলের স্ত্রী। গত রবিবার দিবাগত রাতে রুবি বিশ্বাসকে উপজেলার ছিকটীবাড়ি গ্রামের নিজ বাড়ী থেকে কোটালীপাড়া থানা পুলিশ গ্রেপ্তার করে।
আজ সোমবার বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন কোটালীপাড়া থানার এস এই আল আমিন।
তিনি বলেন,গত ১৬ জুলাই কোটালীপাড়া উপজেলার ওয়াবদার হাট নামক স্থানে আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ জড়ো হয়ে মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করে। এতে জনমনে আতংক ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১শত ৫৫ জনকে জ্ঞাত ও ১ হাজার ৫ শত জনকে অজ্ঞাত দেখিয়ে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে। এই মামলায় যুব মহিলা লীগ নেত্রী রুবি বিশ্বাসকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, ওই দিন রুবি বিশ্বাস সামনে থেকে বিক্ষোভের নেতৃত্ব দিয়েছেন। এ পর্যন্ত আমরা ৩৪ জন আসামীকে গ্রেপ্তার করেছি। ভিডিও ফুটেজ দেখে বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..