× Banner
সর্বশেষ
শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশু কে দেওয়া হবে হাম- রুবেলা ভ্যাকসিন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক -৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার  কৃষিমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কামারখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত-২০২৬

কেশবপুরের শিক্ষা কর্মকর্তার অত্যাচারে অতিষ্ঠ ৮ শতাধিক শিক্ষক

admin
হালনাগাদ: বুধবার, ১৮ মে, ২০১৬

যশোর প্রতিনিধি: পুলিশ নয়, কেশবপুরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তারাই এখন আতংক। তাদের ভয়ে সর্বদা অস্থির থাকে উপজেলার প্রায় ৮ শতাধিক শিক্ষক। সামান্য অযুহাতে শিক্ষকদের মোবাইল ফোনে শোকজ, বদলীর ভয় দেখানো, ক্লাস্টার মিটিংয়ের টাকা আত্মসাতসহ এমন কোন অপকর্ম নেই যা তারা করেন না। ওই শিক্ষা অফিসারদের অনৈতিক সুবিধা পূরণ করতে হাঁপিয়ে উঠেছেন শিক্ষকেরা। কিন্তু ভয়ে কেউ মুখ খুলতে পারছেন না।

সুত্র জানায়, যশোরের কেশবপুর উপজেলায় মিরাজুল আশরেকীন ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা হিসাবে দায়িক্ত গ্রহণের পর শিক্ষকদের উপর নির্যাতন শুরু হয়েছে। তার সহযোগি হিসাবে কাজ করছেন সহকারী শিক্ষা কর্মকর্তা সাহিদুল ইসলাম ও  উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক নাজমুল হোসাইন বাবু। এ দুজনের সহযোগিতায় শিক্ষকদের থেকে বিভিন্ন উপায়ে লাখ লাখ টাকা অর্থ বানিজ্য করা হচ্ছে।

সুত্র বলছে,সাহিদুল ইসলাম বিভিন্ন সময় স্কুলের প্রধান শিক্ষকদের মোবাইলে ফোনে কল দিয়ে বলেন, ‘আপনার স্কুল নির্ধারিত সময়ের আগে ছুটি দিয়ে দিয়েছেন। এজন্য শোকজ কবর, কাল অফিসে এসে দেখা করে যাবেন।’ এছাড়া শিক্ষককেরা নিদিষ্ট সময়ের মধ্যে ক্লাসে উপস্থিত হচ্ছে না ডেকে নিয়ে মোটা অঙ্কের অর্থ আদায় করা হচ্ছে। এ পর্যন্ত প্রায় ১৫ জন শিক্ষককে শোকজের ভয় দেখিয়ে অর্থ আদায় করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

সুত্র বলছে, ছাত্র জীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত থাকা সাহিদুল ইসলাম কারও তোয়াক্কা করেন না। তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে শিক্ষকদের থেকে আদায় করে যাচ্ছেন। কেউ মুখ খুললে বিভাগীয় মামলার ভয় দেখান।

সুত্র বলছে, সম্প্রতি ২৭ জন শিক্ষককে বদলী করে  ৩ লাখ ২৪ হাজার টাকা ঘুষ গ্রহণ আদায় করা হয়েছে। বদলী বাবদ প্রত্যেক শিক্ষককে দিতে হয়েছে ১২ হাজার টাকা। বদলীর ক্ষেত্রে নীতিমালা অনুসরণ করা হয়নি। নিয়ম রয়েছে, ৪ জন শিক্ষক থাকলে সেখান থেকে কাউকে বদলী করা যাবে না। গোপসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  ৪ জন শিক্ষক ছিল।  আতিয়ার রহমান নামে এক জন শিক্ষক অবসরে যান। ফলে স্কুলটিতে ৩জন শিক্ষক দিয়ে চলে পাঠ্যদান। কিন্তু তারপরও ওই স্কুল থেকে প্রধান শিক্ষক ওজিয়ার রহমানকে বদলী করে গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেয়া হয়।এ ছাড়া ভাল্লুকঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪ জন শিক্ষক ছিল। ওই স্কুল থেকে আজিজুর রহমান নামে এক জন শিক্ষকে বদলী করে হয় গোপসেনা বিদ্যালয় পাঠানো হয়।

শিক্ষকদের বদলীর প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক বলেন,‘ কোন প্রকার নিয়মনীতির তোয়াক্কা না করেই অর্থে বিনিময়ে বদলী করা হয়েছে। এতে কোন কোন স্কুল চরম শিক্ষক সংকটে পড়েছে। ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা।’

সুত্র জানায়, শিক্ষকদের বদলীর টাকা গ্রহণ করা হয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক নাজমুল হোসাইন বাবুর মাধ্যমে। তাকে ব্যবহার করে অসাধু এই শিক্ষা কর্মকর্তা বিভিন্ন অনৈতিক সুবিধা গ্রহণ করে থাকেন। এই নাজমুল হোসেন বাবু স্থানীয় আওয়ামীলীগের এক প্রভাবশালী নেতার ধর্মছেলে বলে পরিচিত। এছাড়া তিনি বিএনপির এক প্রভাবশালী নেতার জামাই। ফলে সরকার পরিবর্তন হলেও তার ক্ষমতার দাপট কমে না। সাবেক শিক্ষা কর্মকর্তার সাথে অসৈজন্যমুলক আচারণের অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। কিন্তু প্রভাবশালী এ নেতা জোরপূর্বক ৮ শতাধিক শিক্ষককের কাছ থেকে চাঁদা তুলে ওই মামলা থেকে অব্যহতির জন্য লড়ছেন।

অভিযোগের ব্যাপারে নাজমুল হোসাইন বাবুর কাছ জানতে চাইলে তিনি বলেন, ‘কোন অন্যায়কে আমি প্রশ্চয় দিই না। সাবেক শিক্ষা কর্মকর্তা আনিচুর রহমান অনিয়ম করে যেত এজন্য তাকে তাড়িয়ে দেয়া হয়েছে।’ অপর এক প্রশ্নে জবাবে তিনি বলেন, ‘অনিয়মের বিষয়টি ধরতে গেলে আপনারা হিসাব শাখার লোকদের ধরেন।’

সুত্র বলছে, শিক্ষকদের সাব ক্লাস্টার মিটিংয়ের জন্য একটা বরাদ্দ রয়েছে। শিক্ষকদের যাতাযাত ও নাস্তার জন্য এ টাকা দেওয়া হয়। সেখানেও ভাগ বসান শিক্ষা কর্মকর্তার ওই দু’ সহযোগি। এছাড়া দক্ষতামুলক প্রশিক্ষণ তালিকায় শিক্ষকদের নাম অন্তরভুক্ত করে তাদের কাছ থেকে অর্থ আদায় করা হয় বলে অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে একজন শিক্ষক অভিযোগ করেন,‘ দক্ষতামুলক প্রশিক্ষণে অংশ নিলে শিক্ষকদের ভাতা দেয়া হয়। যারা শিক্ষা অফিসারকে ম্যানেজ করতে পারে ওই লিস্টে তাদেরই নাম থাকে।’ প্রতি বছর ক্ষুদ্র মেরামতের জন্য নিদ্দিষ্ট কিছু স্কুলে একটা বরাদ্দ আসে। ওইসব স্কুলের মেরামত কাজ শুরু করার আগেই শিক্ষা কর্মকর্তাদের লাখে ৭ হাজার টাকা উৎকোচ দিতে হয়।

সুত্র বলছে, জেলা শিক্ষা অফিসের অফিস সহকারী জহিরুল হককে ব্যবহার করে অনিয়মের বিষয়গুলো জেলা অফিস থেকে গোপন রাখা হচ্ছে। এজন্য জহিরুল হককে মোটা অংকের টাকা দিতে হয় বলে অভিযোগ রয়েছে। তবে এ ব্যাপারে মোবাইল ফোনে জানতে চাইলে জহিরুল হক বলেন, ‘আপনি অফিসে আসেন, ফোনে সব কথার উত্তর দেয়া যায় না। আমি আপনার সাথে পরে যোগাযোগ করব।’

এ ব্যাপারে জানতে কেশবপুরের ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মিরাজুল আশরেকীনের মোবাইলে কল করা হলে ব্যস্ততার কথা বলে রেখে দেন।

সহকারী শিক্ষা কর্মকর্তা সাহিদুল ইসলাম বলেন, ‘এসব অভিযোগ ভিত্তিহীন। যারা অভিযোগ করেছে তাদের কাছ থেকে অবশ্যই লিখিত নেবেন।’ তার সাথে কথা বলার কিছুক্ষণ পর ০১৭১২-৩০৬৫০১ নাম্বার থেকে ফোন দিয়ে নিজেকে একটি সংগঠনের কেন্দ্রীয় নেতা  পরিচয় দিয়ে এক ব্যক্তি রিপোর্ট না করার জন্য সাহিদুল ইসলামের পক্ষে সুপারিশ করেন। এক পর্যায়ে তিনি এ প্রতিবেদকের জীবন বৃত্তান্ত চান।

জেলা শিক্ষা কর্মকর্তা তাপস কুমার অধিকারীর কাছে এ ব্যাপারে জানতে চাইলে, তিনি উপজেলা শিক্ষা কর্মকর্তাদের পক্ষ অবলম্বন করে বলেন,‘ যেসব শিক্ষকেরা অফিস ফাঁকি দেয় তারা এ ধারনের অফিযোগ করতে পারে।’ শিক্ষকদের বদলীর ব্যাপারে দায়সারা জবাব দিয়ে বলেন,‘ এটা উপজেলা চেয়ারম্যানদের হাতে।’ কিন্তু নিয়ম হচ্ছে উপজেলা চেয়ারম্যান বদলীর ব্যাপারে সুপারিশ করতে পারে কিন্তু তা বাস্তবায়ন হবে শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে।


এ ক্যটাগরির আরো খবর..