বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: সব সময়ই মহাকাশচারীরা সাদা ও কমলা রঙের পোশাক পরেন, এটি কি আগে খেয়াল করেছেন? তাদের পোশাকের রঙ কমলা না হয়ে নীল বা সবুজ রঙেরও তো হতে পারতো। কিন্তু কেনো মহাকাশচারী কমলা রঙের পোশাকই বেছে নিচ্ছেন?
যুক্তরাষ্ট্রের বাসিন্দারা শুধু স্টাইল বা ফ্যাশনের জন্য মহাকাশচারীদের পোশাকের রঙ কমলা করবেন না। এর পিছনে যুক্তিও আছে। তা হলো, মহাকাশে সব থেকে ভালো ভাবে নজরে আসে যে রঙটা, সেটাই হল এই উজ্জ্বল কমলা। মহাকাশে অনেক সময়ই বিপদে পড়েন মহাকাশচারীরা। সেক্ষেত্রে তাদের জীবন বাঁচাতে, তাদের ঠিক করে দেখতে পাওয়াটাও দরকার। তাই মহাকাশচারীদের পোশাকের রঙ হয় উজ্জ্বল কমলা।
একইরকমভাবে মহাকাশে সাদা রঙও দেখা যায়। তাই সাধারণত, এই দুই রঙের পোশাক পরেই মহাকাশে যান মহাকাশচারীরা।




