× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে কালশী বস্তির ক্ষতিগ্রস্তদের মাঝে আনসার-ভিডিপির খাবার বিতরণ হবিগঞ্জে ঐতিহ্যেবাহী পৈল গ্রামে বিশেষ সৎসঙ্গ অধিবেশন অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে নূরজাহান বেগমের স্বপ্নপূরণ আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদন ৩ জুন বাংলাদেশে দুষ্কৃতিদের রাজনীতির অধিকার নাই – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বেনাপোলে বিজিবি অভিযানে বিদেশি মদ ও চোরাচালান পণ্য আটক  জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে – অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী নিকোটিনজাত পণ্যের ব্যবহার হৃদরোগের প্রধান কারণ – প্রধানমন্ত্রী তামাকজাত পণ্যের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর – রাষ্ট্রপতি মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার প্যানেল স্থাপনের প্রতিশ্রুতি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর

পিআইডি

কৃষি উৎপাদনের কারণেই দেশ অনেকটা স্বস্তিতে- কৃষিমন্ত্রী

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
abdur rajjak

এসময় কৃষিমন্ত্রী বলেন, কৃষি উৎপাদনের সাফল্যের কারণেই করোনা পরিস্থিতি, ইউক্রেন-রাশিয়া যুদ্ধসহ নানান বৈশ্বিক সংকটের মধ্যেও দেশ অনেকটা স্বস্তিতে। অভ্যন্তরীণ উৎপাদন ভাল হয়েছে বলেই দেশে সবচেয়ে কম পরিমাণ চাল আমদানি হওয়ার পরও কোনো রকম খাদ্য সংকট হয়নি। এই সময়ে পেঁয়াজের উৎপাদন বেড়েছে, এটি নিয়ে এখন আমরা স্বস্তিতে আছি। আমরা তিন বছরের মধ্যে ভোজ্যতেলের চাহিদার ৪০ ভাগ দেশে উৎপাদন করতে কাজ করছি। এবছর দেশে সরিষার রেকর্ড আবাদ হয়েছে, এ লক্ষ্যমাত্রাও অর্জিত হবে।

আজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। একইসঙ্গে বিদায়ি কৃষিসচিব মো: সায়েদুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি। মন্ত্রণালয়ের সব পর্যায়ের কর্মকর্তা/কর্মচারী ও মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর/সংস্থার প্রধানরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নবনিযুক্ত কৃষিসচিব ওয়াহিদা আক্তার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কৃষি উৎপাদন ও উন্নয়নে যে অসাধারণ সাফল্য অর্জিত হয়েছে, সেটিকে শুধু অব্যাহত রাখা নয়, আরও বেগবান করতে কাজ করে যাব।

 উল্লেখ্য, ওয়াহিদা আক্তার ১৩তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের সদস্য। সচিব হিসেবে সদ্য পদোন্নতির আগে তিনি কৃষি মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (প্রশাসন) হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক, শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..