কুয়েতে আফরাজুজ্জামান চৌধুরী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ছাতক প্রতিনিধিঃ কুয়েতস্থ সুনামগঞ্জ সমাজ কল্যাণ সমিতির সভাপতি মুরাদুজ্জামান চৌধুরীর পিতা আফরাজুজ্জামান চৌধুরীর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি কুয়েতস্থ হাইল্যান্ড হোটেল হাছাবিয়ায় অনুষ্ঠিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সমিতির সহ-সভাপতি মঈন উদ্দিন।

সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমিতির প্রধান উপদেষ্টা ডিএম ওয়ারিছ আলী। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমিতির সাবেক আহ্বায়ক ও বর্তমান উপদেষ্টা মাসুক কবির, উপদেষ্টা আব্দুল জলিল, মঞ্জুর আলী, হাফিজ জামাল উদ্দিন, সমিতির সহ-সভাপতি আবদুর রহমান খান, আখতারুজ্জামান, গিয়াস উদ্দিন, নজরুল ইসলাম, সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আবু শীষ আহমদ, শ্রী পরিমল সুত্রধর, অর্থ সম্পাদক আলা উদ্দিন, সহ-অর্থ সম্পাদক আবু সায়িদ, ধর্ম সম্পাদক কমর উদ্দিন, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জুবায়ের আহমদ, আঈন উদ্দিন, বাবুল মিয়া, জসিম উদ্দিন, তাজ উদ্দিন, সৈয়দ নূর হোসেন, সেলিম মিয়া, মুজিবুর রহমান, কুয়েতস্থ সৈয়দপুর প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি অদুদ আহমদ, সৈয়দ নূর আহমদ প্রমূখ। সভাশেষে আফরাজুজ্জামান চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়। মুনাজাত পরিচালনা করেন, হাফিজ জামাল উদ্দিন।

প্রসঙ্গত, ছাতকের সিংচাপইড় ইউনিয়নের সিংচাপইড় গ্রামের বাসিন্দা, কুয়েতস্থ সুনামগঞ্জ সমাজ কল্যাণ সমিতির সভাপতি মুরাদুজ্জামান চৌধুরীর পিতা আফরাজুজ্জামান চৌধুরী গত ৬ জানুয়ারি দিবাগত রাতে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫বছর।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।