কুড়িগ্রামে ৪২৭ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী  গ্রেফতার

কুড়িগ্রাম(প্রতিনিধি):  রংপুর-১৩ র‌্যাবের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ মো: আশরাফুল ইসলাম (২৭) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামী হলেন উপজেলার কবির মামুদ  গ্রামের মো: আব্দুস ছাত্তারের ছেলে।
ফুলবাড়ী থানা পুলিশ জানায়, রংপুর-১৩ র‌্যাবের ডিএডি বেল্লাল মিয়ার নের্তৃত্বে সোমবার দিবাগত রাত আড়াইটায় উপজেলার ধরলা সেতুর পূর্ব পাড়ে ফুলবাড়ী-লালমনিরহাট সড়কে মো: আশরাফুল ইসলাম নামের এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করে। পরে তার শরীরের বিভিন্ন অংশে তল্লাশী চালিয়ে  ৪২৭ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানা এলাকায় মাদকদ্রব্য তথা ইযাবাট্যাবলেট বিক্রয় করত বলে জানায়।  মঙ্গলবার সকালে র‌্যাব বাদী হয়ে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করে ওই ইয়াবা ব্যবসায়ীকে থানায় সোর্পদ করেছে।
ফুলবাড়ী থানার ডিউটি অফিসার এএসআই সঞ্জিব কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ীকে দুপুরে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।