কুষ্টিয়ায় জঙ্গি আস্তানায় অভিযানে ৩ নারী আটক

কুষ্টিয়া প্রতিনিধিঃ জেলার ভেড়ামারা উপজেলার বামনপাড়ার তালতলা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল শুক্রবার গভীর রাত থেকে বাড়িটি ঘিরে রাখা হয়েছে। আজ শনিবার সকালেও অভিযান অব্যাহত আছে

ওই বাড়ি থেকে সন্দেহভাজন জঙ্গি হিসেবে তিন নারীকে আটক করা হয়েছে। তাদের সঙ্গে দুই শিশু রয়েছে। ছাড়া সুইসাইডাল ভেস্ট, পিস্তল, ম্যাগাজিন গান পাউডার উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ

আটককৃতদের মধ্যে নব্য জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নেতা আইয়ুব বাচ্চুর স্ত্রী তিথি, সেকেন্ড ইন কমান্ড রাশেদের স্ত্রী সুমাইয়া রয়েছেন বলে জানিয়েছেন ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান

অতিরিক্ত পুলিশ সুপার জানান, কয়েকদিন আগে ভেড়ামারা পৌরসভার বামনপাড়ার তালতলার মাসুদের স্ত্রী নাসিমার বাড়ি ভাড়া নেয় সন্দেহভাজনরা। বাড়িটিতে জঙ্গি আছে সন্দেহে গতকাল শুক্রবার গভীর রাত থেকে অভিযান শুরু করে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) রাতেই বাড়ি থেকে দুই শিশুসহ তিন নারীকে আটক করা হয়। সময় দুটি সুইসাইডাল ভেস্ট, একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন গান পাউডার উদ্ধার করা হয়েছে

অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান বলেন, পুলিশের পাশাপাশি কাউন্টার টেররিজমের এডিসি আবদুল মজিদের নেতৃত্বাধীন একটি দল এই অভিযানে যোগ দিয়েছে। ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়কারী দল রওনা দিয়েছে বলেও তিনি জানান। বাড়িটি ঘিরে রাখা হয়েছে

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।