কালীগঞ্জ মহাসড়কে ডাকাতি লুটপাট অস্বিকার পুলিশের

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোটচাঁদপুর সড়কে ডাকাতি সংগঠিত হয়েছে। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের লাউতলা নামক স্থানে এই ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতরা দু’টি যাত্রীবাহি বাস, একটি প্রাইভেট ও একটি মুরগীর বাচ্চাবাহি গাড়ি থেকে মোবাইল, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে।

প্রত্যক্ষাদর্শীরা জানায়, শুক্রবার দিবাগত রাতে লাউতলা ও চারমাইল নামক স্থানের মাঝামাঝি মাঠের মধ্যে ডাকাতরা গাছ ফেলে পথ আটকে দেয়। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহি বাসের যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছে থাকা মোবাইল ও নগদ টাকা লুট করে। যাত্রীদের অভিযোগ ঘটনার সময় সড়কে থাকা টহল পুলিশকে খবর দিলেও তারা যাত্রীদের সহযোগীতা করেনি।

যাত্রীরা আরো জানায়, ডাকাতরা সবকিছু লুটে নির্বিঘ্নে চলে যাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে এসে রাস্তায় পড়ে থাকা গাছ পরিস্কার করার কাজে সহযোগীতা করে।ডাকাতের কবলে পড়ে সবকিছু হানারোদের একজন ট্রাক চালক সোহাগ। যিনি কাজি ফার্মের মুরগীর বাচ্চা বহন করা গাড়ির চালান। তার গাড়ির নম্বর ঢাকা মেট্রো ই ১১-৪২৯৬।

ট্রাক চালক সোহাগ জানান, আমি গোপালপুর থেকে মুরগীর বাচ্চা নিয়ে কোটচাঁদপুরে যাচ্ছিলাম। পথে ডাকাতরা গাছ ফেলে আমার পথ রোধ করে। ডাকাতরা গলাই ধারালো দা দেখিয়ে আমার এবং আমার হেলপারকে জিম্মি করে। এসময় আমাদের কাছে থাকা মোবাইল ও নগদ ৮ হাজার টাকা ছিনিয়ে নেয়।

কালীগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত) আতিকুর রহমান জানান, ডাকাতির কোন ঘটনা জানা নেই, তবে রাতে ওই সড়কে দ্বায়িত্বে থাকা পুলিশে কর্তকর্তার সাথে কথা বলে দেখতে পারেন।
ঘটনার রাতে ওই সড়কে দ্বায়িত্বে থাকা পুলিশের এসআই অমিত জানান, ডাকাতরা সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা করছিল কিন্তু আমাদের তৎপরতায় তারা ব্যর্থ হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।