কালীগঞ্জ বারবাজারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ প্রতিনিধি ॥০৮জুলাই’২০১৭:  ঝিনাইদহের কালীগঞ্জ বারবাজারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক। সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার সময় গোপন সংবাদের ভিক্তিতে পুলিশ অভিযান চালিয়ে মিঠাপুকুর গ্রামের আবুল হাসেনের ছেলে মাদক ব্যবসায়ী আব্দুল হামিদ (৩৫) কে ৩০ পিস ইয়াবাসহ আটক করে।

বারোবাজারের ক্যাম্পের আই সি এস আই তরিকুল ইসলাম জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার সময় গোপন সংবাদের ভিক্তিতে জানতে পারি মাদক ব্যবসায়ী হামিদ মিঠাপুকুর এলাকায় ইয়াবা বিক্রি করছে। এ সময় আমি সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

মঙ্গলবার সকালে তাকে আদালতে প্রেরন করা হয় এবং তার নামে মাদকদ্রব্য আইনে কালীগঞ্জ থানায় মামলা হয়েছে। মামলা নং-৬/১৭।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।