কালীগঞ্জ থানার নতুন ওসি ইউনুচ আলীর যোগদান

আরিফ মোল্ল্রা,ঝিনাইদহ॥
ঝিনাইদহের কালীগঞ্জ থানার নতুন অফিসার-ইন-চার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন ইউনুচ আলী। সোমবার রাতে তিনি দর্শনা তদন্ত কেন্দ্র থেকে কালীগঞ্জ থানায় এসে যোগদান করেন। এ সময় তিনি ওসি (তদন্ত) আতিকুর রহমানের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।

ওসি ইউনুচ আলী ২০০০ সালে এসআই পদে পুলিশ বাহিনীতে যোগদান করেন। এরপর ২০১৩ সালে  তিনি ইন্সপেক্টর পদে পদোন্নতি পান। ওই বছরই তিনি কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) হিসেবে যোগদান করেন। পরে বিভিন্ন সময়ে তিনি চুয়াডাঙ্গা, বাগেরহাট ডিবি পুলিশের ওসি  ও সর্বশেষ দর্শনা তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, ওসি মিজানুর রহমান খান গত ৮ই সেক্টম্বর বদলি হয়ে যান। পরে ওসি (তদন্ত) আতিকুর রহমান ১৭ই সেক্টম্বর পর্য়ন্ত  (১০ দিন) ভারপ্রাপ্ত ওসি হিসাবে দায়িত্ব পালন করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।