কালীগঞ্জে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৬ আসামিকে গ্রেফতার করেছে। রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

কালীগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই আব্দুল গাফ্ফার জানান, পুলিশ  উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ ওয়ারেন্টভুক্ত আসামি কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো ছোট তালিয়ান গ্রামের মৃত আহাদ আলী ছেলে দুদু মোল্ল্যা (৫৫), খয়েরতলা গ্রামের মৃত ওয়াজেদ আলী ছেলে মোফাজ্জেল হোসেন, বারবাজারের আশানুরের ছেলে আসিফ ইকবাল।

এছাড়া থানার এসআই শুকুমার কুন্ডু উপজেলার ষাটবাড়িয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে মনিরুল ইসলাম (২৫), ইমরান (২৩) ও ইমরুলের ছেলে জমির উদ্দীন কে গ্রেফতার করেন।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আমিনুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তাদের জেল-হাজতে পাঠানো প্রস্তুতি চলছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।