কালীগঞ্জে ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ এর উদ্বোধন

আরিফ মোল্ল্যা,ঝিনাইদহ॥ ১৬ মে’২০১৭: ঝিনাইদহের কালীগঞ্জে  ৩ দিন ব্যাপি ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ এর উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্টিত মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি ঝিনাইদহ জেলা প্রশাসক জাকির হোসেন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছাদেকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন, কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকি ঠান্ডু, মোচিকের ব্যাবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন, উপজেলা ভাইচ চেয়ারম্যান মতিয়ার রহমান মতি ও উপজেলা সহকারী ভ’মি কর্মকর্তা যাদব সরকার। প্রধান অতিথি জেলা প্রশাসক জাকির হোসেন তার বক্তব্য শেষে মেলায় অংশ নেওয়া ষ্টল কালীগঞ্জ পৌরসভা ও ১১ টি ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রদর্শিত ডিজিটাল সেন্টার পরিদর্শন শেষে উদ্বোধন ঘোষনা করেন। তিনি এর আগে বেলা ১২ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টান প্রধান ,এনজিও প্রতিনিধি ও সুদীজনদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।

উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময়ে প্রধান অতিথি নবাগত ঝিনাইদহ জেলা প্রশাসক জাকির হোসেন বলেন, মাদক ,জঙ্গী উচ্ছেদ সহ সকল সামাজিক উন্নয়ন কর্মকান্ডে তিনি সকলের সহযোগিতা চান। এছাড়া তিনি যে কোন সমস্যা বা অপরাখ মুলক কর্মকান্ডের খবর যে কোন ব্যাক্তি তার নিকট দিতে পারেন বলে জানান। এ মতবিনিময় সভার আগে সকালে তিনি কালীগঞ্জ পৌরসভা পরিদর্শন করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।