ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্ব ডায়াবেটিক দিবস ও কালীগঞ্জ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
রোববার সকাল সাড়ে ১০টায় কালীগঞ্জ ডায়াবেটিক সমিতির অফিস কক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, মোবারকগঞ্জ চিনিকলের শ্রমিক ইউনিয়নরে সভাপতি ও ডায়াবেটিক সমিতির সাধারন সম্পাদক গোলাম রসুল, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, উপজেলার রায়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন অপু, মোহনা টিভির জেলা প্রতিনিধি সোহেল হোসেন, মোচিক ইক্ষু চাষী সমবায় সমিতির সভাপতি জহুরুল ইসলাম, সাধারন সম্পাদক মাসুদুর রহমান মন্টু ও উন্নয়ন সংস্থা সোনার বাংলা ফাউন্ডেশনের পরিচালক শিবু পদ বিশ^াস সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।



