× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

কালীগঞ্জে ট্রাক চাপায় ব্যবসায়ী নিহত

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Truck-pressed-in-Kaliganj.jpg

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় ইসরাইল হোসেন (৭০) নামে এক ভূষিমাল ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার দুপুর ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসরাইল হোসেন রামনগর গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী আব্দুস সালাম জানায়, শনিবার দুপুর ১১ টার দিকে ১০ চাকার একটি ট্রাক ঝিনাইদহ থেকে যশোরের দিকে যাচ্ছিল। এ সময় নিহত ইসরাইল হোসেন কোন দিকে না তাকিয়ে নিমতলা বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। দ্রুতগতিতে আসা ট্রাকটি ইসরাইলকে ধাক্কা দিলে গুরুত্বর আহত হয় ইসরাইল হোসেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর সদর হাসপাতালে রেফার্ড করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২ টার দিকে তার মৃত্যু হয়।

কালীগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই শাপলা খাতুন ঘটনায় সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকের নম্বরটি কেউ জানাতে না পারায় আটক করা সম্ভব হয়নি।

ঝিনাইদহ -৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার এমপি ও মহারাজপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নাইমুর রহমান রাজিব গভির শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..