কালীগঞ্জে জামায়াত কর্মী,সাজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন মামলায় ৮ জন গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে জামায়াতের কর্মী, সাজাপ্রাপ্ত আসামি, মাদক ব্যবসায়ী ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক ৮ আসামিকে গ্রেফতার করেছে। শনিবার দিবাগত গভীর রাত থেকে রোববার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের মধ্যে ১ জন জামায়াতের কর্মী, এক জন ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি, একজন মাদক ব্যবসায়ী ও বিভিন্ন  মামলার ওয়ারেন্টভুক্ত ৫ আসামিসহ মোট ৮ জন রয়েছে।

গ্রেফতারকৃতরা হলো উপজেলার খড়িকাডাঙ্গা গ্রামের জিয়াউল বিশ্বাসের ছেলে জামায়াত কর্মী জামাত আলী (৩৭), এক বছরের সাজাপ্রাপ্ত আসামি ভাটাডাঙ্গা গ্রামের ইদ্রিস ম-লের ছেলে রিপন ম-ল, নিশ্চিন্তপুর গ্রামের শওকত আলী ছেলে মাদক ব্যবসায়ী সবুজ আলী (৩২)।

এছাড়া বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৫ আসামি হচ্ছে হরিগোবিন্দপুর গ্রামের আয়ুব হোসেনে ছেলে বিপুল হোসেন, পিরোজপুর গ্রামের মহর আলী ছেলে বাবলু (৩৫), দেবরাজপুর গ্রামের মৃতঃ কুড়ল ম-লের ছেলে নুরুল ইসলাম (৬০), একই গ্রামের নওশের আলী ম-লের ছেলে নবী (৩৮) ও মৃত আমজেদ আলীর ছেলে রোস্তম আলী (৪৫)। এদের মধ্যে সবুজ কে পুলিশ ১০ লিটার বাংলা মদসহ গ্রেফতার করে।

কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই ইমরান আলম জানান, পুলিশ অভিযান চালিয়ে ১ জন এক বছরের সাজাপ্রাপ্ত আসামি, ১ জন জামায়াতকর্মী, ১ জন মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৮ আসামিকে গ্রেফতার করেছে। দুপুরে তাদের জেল-হাজতে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।