কালীগঞ্জে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

কালীগঞ্জে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

সোমবার সন্ধ্যায় দিবসটি উপলক্ষে কালীগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রলীগের উদ্যোগে কেক কাটা, আলোচনা সভা, আতশবাজি শো ও প্রমাণ্য চিত্র প্রদর্শনী করা হয়। সন্ধ্যা ৬টায় কালীগঞ্জ পৌর ছাত্রলীগ আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করে।

এরপর পৌর ছাত্রলীগের আহবায়ক আশিকুর রহমান সোহাগের সভাপতিত্বে কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসরাইল হোসেন ও (ভারপ্রাপ্ত) সভাপতি আনিচুর রহমান মিঠু মালিতা এবং উপজেলা ছাত্রলীগের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক মুমতারিন ফেরদৌস ডরিন।

এছাড়াও আরো বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান নাজিম, সাধারন সম্পাদক মনির হোসেন সুমন ও সাংগঠনিক সম্পাদক রিয়াজ মোল্লা, পৌর যুবলীগের আহব্বায়ক শফিকুজ্জামান রাসেল ও কবির হোসেন, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ সহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, শিক্ষা, শান্তি, প্রগতি ছাত্রলীগের মূলমন্ত্র। স্বাধীনতা থেকে আজ পর্যন্ত যতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে সবগুলোতে ছাত্রলীগের অসামান্য অবদান রয়েছে। বঙ্গবন্ধু ও তার সুযোগ্য কন্যা বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনী থেকে শিক্ষা নিয়ে ছাত্রলীগকে আরো শক্তিশালী হওয়ার আহবান জানান তারা।

পরে উপজেলা ছাত্রলীগের আয়োজনে আতশবাজি শো এবং “হাসিনা এ ডটারস” শিরোনামে প্রমাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।