ঝিনাইদহ প্রতিনিধি॥ আসন্ন একাদশ সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪(কালীগঞ্জ) আসনের মহাজট আওয়ামীলীগের মনোনিত প্রার্থী সংসদ আনোয়ারুল আজীম আনারের হাতে ফুলের নৌকা তুলে দিলেন আওয়ামীলীগের আরেক মনোনয়নপ্রত্যাশী কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজু।
সোমবার রাতে নলডাঙ্গা ভূষণ রোডস্থ আওয়ামীলীগের কার্যালয়ে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন মোস্তাফিজুর রহমান বিজু। এসময় বিজু বলেন, ঝিনাইদহ-৪ আসন থেকে আমিসহ ১১ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাশী ছিলাম। তার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে যোগ্য মনে করে আওয়ামীলীগের প্রার্থী করেছেন। কাজেই আমরা প্রত্যেক নেতা-কর্মী আপনাকে বিজয় করতে মাঠে থাকব। আগামী ৩০ ডিসেম্বর নৌকার বিজয় নিশ্চিত করব।
এ সময় দলীয় মনোনয়ন প্রার্থী আনোয়ারুল আজীম আনার নৌকার জয় এতে দিতে নেতা-কর্মীদের আহবান জানিয়ে বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলেই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। অন্যথায় দেশ পিছিয়ে যাবে।
ওই সময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ পৌরসভার (ভারপ্রাপ্ত ) মেয়র আশরাফুল আলম আশরাফ, ৭নং রায়গ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান ডাবলু, উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ন-আহবাহক জিহাদ হাসান, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিল্টন রহমান, মোজাইহিদুল হক রুমি প্রমূখ।



