× Banner
সর্বশেষ
এলডিসি উত্তরণের প্রস্তুতিতে অর্থনীতি ও রাজনীতির সমন্বয়ের ওপর জোর তথ্যমন্ত্রীর গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব  -স্থানীয় সরকার মন্ত্রী শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার প্রশান্ত মহাসাগরে সফল উৎক্ষেপণের দাবি বেইজিংয়ের; উদ্বেগ প্রকাশ করেছে জাপান প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ বিশ্বমানের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়তে বড় সংস্কারের ঘোষণা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সরকার গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর – স্থানীয় সরকার মন্ত্রী তেহরানে খামেনির শোক র‌্যালি শুরু, লাখো মানুষের ঢল শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার – শিক্ষামন্ত্রী

কালীগঞ্জে অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ১৫ লক্ষ্য টাকার ক্ষয়ক্ষতি

admin
হালনাগাদ: বুধবার, ২২ নভেম্বর, ২০১৭

হাসান মাহমুদলালমনিরহাট প্রতিনিধি ঃ লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় অগ্নিকান্ডের ঘটনায় ৬টি পরিবারের ৭টি ঘর-বাড়ি আগুনে পুড়ে ছাই হয়েছে।

মঙ্গলবার দিনগত গভির রাতে উপজেলার কাকিনা ইউনিয়নের গোপাল রায় গ্রামে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। ওই গ্রামের হেলাল, বাবুল, সাবু, মুকুল,দেলদার ও সফিয়া বেগমসহ ৬ পরিবারের ৭টি ঘর-বাড়ি আগুন পুড়ে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার। কাকিনা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আতাউজ্জামান রঞ্জু জানান, মঙ্গলবার দিনগত গভির রাতে উপজেলার ওই গ্রামে একটি বাড়িতে হঠাতই আগুন লাগে।

এ সময় স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়। কালিগঞ্জ ফায়ার সার্ভির এসে আগুন নিয়ন্ত্রনে আনলেও ততক্ষনে ওই ৬ পরিবারের ৭টি ঘর-বাড়ি ও ঘরে থাকা ধান, চাল ও নগদ টাকা ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।তিনি আরো জানান, রান্না ঘরের জলন্ত চুলা থেকে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হয়েছে। এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষতিও হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..