কালকিনিতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কালকিনিতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মাদারীপুরের কালকিনি উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার  (২৭জুন) দুপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের অংশ গ্রহণে ব্যবস্থাপনায় জরুরী সাড়াদান পদ্ধতি শক্তিশালী করণের লক্ষ্যে উপজেলা পরিষদ সভাকক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ। সার্বিক ব্যবস্থাপনা করেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোস্তফা কামাল, কর্মশালা প্রশিক্ষণ প্রদান করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কমিউনিশন মিডিয়া স্পেশালিস্ট সৈয়দ আশরাফ, কালকিনি উপজেলা ভাইচ চেয়ারম্যান ইকবাল হোসেন,  উপজেলা সমাজসেবক কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার- মোঃ আশরাফুজ্জামান, উপজেলা সমবায় অফিসার মো. আনোয়ার হোসেন ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।