× Banner
সর্বশেষ
শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার প্রশান্ত মহাসাগরে সফল উৎক্ষেপণের দাবি বেইজিংয়ের; উদ্বেগ প্রকাশ করেছে জাপান প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ বিশ্বমানের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়তে বড় সংস্কারের ঘোষণা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সরকার গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর – স্থানীয় সরকার মন্ত্রী তেহরানে খামেনির শোক র‌্যালি শুরু, লাখো মানুষের ঢল শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার – শিক্ষামন্ত্রী সব ক্লিনিকে ডেলিভারি রুমের ব্যবস্থা না করলে লাইসেন্স বাতিল – স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণে সব করা হবে – সংস্কৃতিমন্ত্রী

মাহমুদ খান, সিলেট ব্যুরো

সিলেটে প্রাইভেটকার উল্টে তরুণের মৃত্যু

Kishori
হালনাগাদ: শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
প্রাইভেটকার উল্টে তরুণের মৃত্যু

সিলেটের গোলাপগঞ্জে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মধ্যে উল্টে গিয়ে সাহিদ আহমদ নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

২৬ জানুয়ারি শুক্রবার বিকেলে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কের ফুলবাড়ি বৈটিকর বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত তরুণ ফুলবাড়ি ইউনিয়নের রফিপুর দক্ষিণপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার।
তিনি বলেন, শুক্রবার বিকেলে বৈটিকরস্থ সিএনজি গ্যাস পাম্প থেকে প্রাইভেটকারে গ্যাস নিয়ে ওই তরুণ বের হলে সিলেট-জকিগঞ্জ সড়কের বৈটিকর বাজারের পাশে সড়কেই নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারটি উল্টে যায়। এসময় গাড়িতে থাকা সাহিদ আহমদ নামের ওই তরুণ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।


এ ক্যটাগরির আরো খবর..