× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

গাজীপুরে একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যায় আটক ধর্ষক পারভেজ

Kishori
হালনাগাদ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২০
একই পরিবারে গলাকেটে হত্যা

গাজীপুরে মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা করায় পারভেজ (২০) আহমেদ  নামে একজনকে গ্রেফতার করেছে।

রোববার (২৬ এপ্রিল) রাতে শ্রীপুর উপজেলার আবদার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন-পিবিআই।

গাজীপুরের শ্রীপুর উপজেলার আবদার গ্রামে জৈনাবাজার এলাকায় প্রবাসীর স্ত্রী ও তিন সন্তানকে গলা কেটে হ’ত্যার ঘটনায় পারভেজ নামে এই যুবক। গ্রেফতারের পর পারভেজ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে বলে জানায় পুলিশ। এ সময় তার ঘরে তাল্লাশি চালিয়ে রক্তমাখা জামা-কাপড় এবং মাটির নিচে চাপা দেয়া মুঠোফোন ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।

গত ২২ এপ্রিল রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার আবদার এলাকায় মালয়েশিয়া প্রবাসী কাজলের স্ত্রী ফাতেমা এবং তার দুই মেয়ে ও এক ছেলেকে হত্যা গলাকেটে হত্যা করা হয়। এর ২ দিন পর শুক্রবার সকালে গৃহবধূ ফাতেমার শ্বশুর আবুল হোসেন বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে শ্রীপুর থানায় মামলা করেন।

এদিকে আবদার এলাকার একই পরিবারের চারজনকে হ’ত্যার আগে ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি নীলিমা নামে সাত বছরের এক শিশুকে ধর্ষণের পর মাথায় আ’ঘাত ও শ্বাসরোধ করে পারভেজ হত্যা করেছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় পারভেজের বিরুদ্ধে মা’মলাও হয়। বয়স বিবেচনায় হাইকোর্ট থেকে জামিন পেয়ে মুক্ত হন পারভেজ।


এ ক্যটাগরির আরো খবর..