কামারখালী বাজারের ডাস্টবিন দখল করে চায়ের দোকান

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী বাজারের তরকারী আড়ৎ এর ডাস্টবিন এখন চায়ের দোকান হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। সংবাদ পেয়ে সরেজমিনে গিয়ে দেখা যায় সুমন ডাস্টবিন দখল করে চায়ের দোকান করেছে।

এ ব্যপারে আড়ৎদার ও তরকারী ব্যবসায়ীদের এবং আশেপাশে দোকানদারদের সাথে আলাপ করে জানা যায় তাদের ময়লা-আর্বজনা ফেলার ডাস্টবিন দখল করে সুমন চায়ের দোকান করেছে । ফলে বাজারের ময়লা-আর্বজনা এখানে-সেখানে রাখা হচ্ছে। যার কারনে বাজার ময়লা-আর্বজনায় ভরে যাচ্ছে।

তাছাড়া বাজারের পরিস্কার পরিচ্ছন্নতা রক্ষার জন্য ডাস্টবিন একান্ত প্রয়োজন। তাই ব্যবসায়ীরা সুমনের চায়ের দোকান সরিয়ে ডাস্টবিনে ময়লা-আর্বজনা কাজে ব্যবহার করার জন্য বাজার বণিক সমিতি, ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) এবং উপজেলা নির্বাহী অফিসারের নিকট জোর দাবী জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।