মধুখালী প্রতিনিধিঃ সোমবার বিকালে আন্তজার্র্তিক মানবাধিকার অপরাধ সংবাদ সংস্থা মধুখালী শাখা কর্তৃক আয়োজিত কামারখালী বাহারুল আলম মিয়া (বাবুল ) এর কার্যালয়ে আলোচনা সভা ও মোমবাতি জ¦লিয়ে র্যালীর মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবসটি পালন করা হয়।
আন্তজার্র্তিক মানবাধিকার অপরাধ সংবাদ সংস্থা মধুখালী শাখার সভাপতি মোঃ আঃ রউফ মৃধা’র সভাপতিত্বে ও মধুখালী উপজেলা শাখার স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক মোঃ ইনামূল হক মাহাবুব এর সঞ্চালনায় শহীদ বুদ্ধিজীবী হত্যা দিবসের স্বরন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ খুরশিদ আলম ভূইয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ আঃ সালাম মন্ডল, মধুখালী উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য বীরমুক্তিযোদ্ধা গরীব মোহাম্মাদ , আড়পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মধুখালী উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য মোঃ বদরুজ্জামান (বাবু), কামারখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মধুখালী উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য মোঃ লুৎফর রহমান, ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাকির আহম্দে টোকন প্রমুখ।
স্বরন সভায় বক্তরা বলেন এই প্রথম আন্তজার্র্তিক মানবাধিকার অপরাধ সংবাদ সংস্থা কামারখালীতে শহীদ বুদ্ধিজীবী হত্যা দিবস পালন করলো । বাঙ্গালী জাতিকে মেধাশুন্য করতে পাকিস্থানী হানাদার বাহিনীর দোসর বিজয় দিবসের ঠিক আগ মুহূর্তে পূর্বপরিকল্পিত ভাবে দেশের বুদ্ধিজীবী শিক্ষক, দার্শনিক , আইনজীবী,শিল্পী, সাংবাদিক ও চিন্তাবিদদেও ধওে নিয়ে গনহত্যা করে। তবে তাদেও সেই চক্রান্ত দেশের স্বাধীনতা আর উন্নয়নের ধারাকে দমিয়ে রাখতে পারেনি । সব অপশক্তিকে মোকাবেলা করে বঙ্গবন্ধুর কন্যা দেশরতœ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের মধ্য দিয়ে দেশ এগিয়ে যাচ্ছে। শহীদ বুদ্ধিজীবী হত্যা দিবসে স্বরন সভার সার্বিক তত্ত্বাবধানে ও সহযোগীতায় ছিলেন আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও আন্তজার্র্তিক মানবাধিকার অপরাধ সংবাদ সংস্থা মধুখালী শাখার তথ্য বিষয়ক সম্পাদক মোঃ বাহারুল আলম মিয়া (বাবুল)। উক্ত স্বরন সভায় প্রায় শতাধিক লোক অংশ গ্রহন করেন।



