কামারখালীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত-২০১৮

মধুখালী প্রতিনিধি:  ফরিদপুরের মধুখালী উপজেলা কামারখালী সরকারি বীর শ্রেষ্ঠ আব্দুর রউফ ডিগ্রী কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস- ২০১৮ পালিত হয়েছে। সোমবার সকালে কামারখালী সরকারি বীর শ্রেষ্ঠ আব্দুর রউফ ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাহবুব আলম এর সভাপতিত্বে ও প্রভাষক কাজী আমিনুল ইসলাম এর সনচলনাই এবং প্রভাষক অরুপ কুমার মজুমদার এর আহবায়ক কে কলেজের ছাত্র-ছাত্রী ও প্রভাষক উপস্থিতে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়।

পরে ক্লাস রুমে প্রভাষক ও ছাত্র-ছাত্রীদের এবং অফিসের কর্মকতা ও কর্মচারীদের নিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর জীবনী সম্পকে এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আলোচনা উপলক্ষে ছাত্র-ছাত্রীদের মধ্যে রচনা, উপস্থিত বক্তব্য, কবিতা আবৃত্তি, এবং দেশাত্ববোধক গানের প্রতিযোগী অনুষ্ঠিত হয়। পরে অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাহবুব আলম কলেজের ছাত্র-ছাত্রীদের জীবনে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য ও নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সুনিদিষ্ট বক্তব্য পেশ করে আলোচনা সভা শেষ করেন।

এছাড়া কামারখালী বীর শ্রেষ্ঠ আব্দুর রউফ স্মৃতি যাদুঘর, কামারখালী, আড়পাড়া, ডুমাইন ইউনিয়ন পরিষদ সহ দলীয় কার্যলয় এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী বের করে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়। এর পর বিকালে ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম (মাসুম) ও উদ্যম পরিবারে পক্ষ থেকে “বাধন” ফরিদপুর রাজেন্দ্র কলেজ ইউনিটের সার্বিক সহযোগীতায় সভাপতি আকাশ রায় এর তত্বাবধনে দিন ভর ডুমাইন ইউনিয়ন বাসীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন সুমাইয়া, প্রিয়াংকা, ইয়ামিন, নিবির, আশা, সাইদুর, সৌরভ, মাফুজুর রহমান, নাজমুল হুদা, ঝলক, লিটন, আম্বিয়া, কেয়া, কামাল হোসেন এবং ইউ.পি সদস্য মোঃ আজিজুর রহমান প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।