নন্দীগ্রামে অবসরপ্রাপ্ত শিক্ষক নিখোঁজ

নন্দীগ্রামে অবসরপ্রাপ্ত শিক্ষক নিখোঁজ
অসীম কুমার, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে ৭০ বছর বয়সী শিক্ষক নিখোঁজ হয়েছে।
জানা গেছে, উপজেলার বুড়ইল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক কুটিল চন্দ্র সরকার (৭০) ১ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৯ টার দিকে নন্দীগ্রাম কলেজপাড়ার বাসা থেকে বের হয়ে যায়। এরপর সে আর বাসায় ফিরে আসেনি। তার পড়নে ছিল লুঙ্গি, গায়ে ছিল হাফ চেক শার্ট। তার গায়ের রং ফর্সা, উচ্চতা ৫ ফুট।
এ বিষয়ে তার ভাতিজা শ্যামল চন্দ্র সরকার নন্দীগ্রাম থানায় একটি জিডি করেছে। কেউ তার সন্ধান পেলে ০১৭১৮-৬১৫৯৯৭ নাম্বারে ফোন দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।