× Banner
সর্বশেষ
ন্যায়বিচার নিশ্চিতে বিচারকদের সঠিক সিদ্ধান্তের পথ বেছে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর উদ্ভাবনী উদ্যোগ সম্প্রসারণে প্রয়োজনীয় সহযোগিতা দেবে সরকার -বাণিজ্যমন্ত্রী ক্যাবল অপারেটরদের যৌক্তিক সমস্যা সমাধানে পাশে থাকবে সরকার -আইসিটি মন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গণভোটের রায় উপেক্ষা করা গণঅভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা যথাযথ শিক্ষা নিশ্চিত হলে দূর হবে মব কালচার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে দৃঢ় প্রতিজ্ঞ সরকার -শিল্প ও বাণিজ্য মন্ত্রী  জিডিপি’র পাঁচ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দের পরিকল্পনা -শিক্ষা মন্ত্রী নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমামকে গ্রেফতার তরুণ উদ্ভাবক ওয়াকিমুলের বানানো স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কামারখালীতে গভীর রাতে অগ্নিকান্ডে প্রায় ৮ লক্ষ টাকা ক্ষতি

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
অগ্নিকান্ডে প্রায় ৮ লক্ষ টাকা ক্ষতি

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নে ফুলবাড়ী মাঠপাড়া মোক্তার খাঁনের বাড়ীতে আগুনে পুড়ে ৩টি ঘর ভষ্মিভূত হয়েছে। এতে আর্থিকভাবে ক্ষতি হয়েছে প্রায় ৮ লক্ষ টাকা।

জানা গেছে, বুধবার রাত ১২.৩০ মিনিটের সময় উপজেলার মাঠপাড়া ফুলবাড়ী গ্রামের বাসিন্দা মোক্তার খাঁন বাড়ীতে অগ্নিকান্ড সংঘটিত হয়। এতে একটি টিনের ঘর ও ২টি নসিমন ঘর সহ গোয়াল ঘরে থাকা ৪টি ছাগল , ৫০টি কবুতর , ২টি কবুতরের ঘর, বিভিন্ন ফলফলালির গাছ সম্পূণরুপে পুড়ে ভষ্মিভূত হয়। আর ১০টি ছাগল ,৬টি গরু সহ আরো ৫০টি কবুতরের চরম ক্ষতি হয়।

বাড়ীর মালিক মোক্তার খাঁনের স্ত্রী নুরজাহানের আতœচিৎকারে প্রতিবেশিরা ঘটনাস্থলে এসে আগুন নেভায়। আগুনের সূত্রপাত জানা যায়নি।

বৃহস্পতিবার সংবাদ পেয়ে মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশিকুর রহমান চৌধুরী, মধুখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ সোহরাব হোসেন, কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রাকিব হোসেন চৌধুরী,ইউ.পি. সদস্য, গ্রামপুলিশ এবং গন্যমান্য ব্যক্তিবর্গ পুড়া বাড়ি পরিদর্শন করেন এবং তাদের খবর নেন। আর মধুখালী থানাকে অবগত করা হয়েছে তারা আসবেন বলে পরিবারের মাধ্যমে জানা যায়।


এ ক্যটাগরির আরো খবর..