কানের ভেতর তেলাপোকার বাসা

চিনের হুইজহাউ শহরের এলভির কিছুদিন ধরেই ডান কানে প্রচণ্ড ব্যথা ছিল। সম্প্রতি এক রাতে অতিরিক্ত ব্যথার কারণে বিছানায় শুয়ে ছটফট করছিলেন তিনি। এ সময় এলভির পরিবারের সদস্যসা টর্চ জ্বেলে দেখেন তার কানের মধ্যে বড়সড় একটি তেলাপোকা।

এরপরই এলভিকে শহরের সানহে হাসপাতালে নিয়ে যান তারা। সেখানে তার কান পরীক্ষা করে চমকে ওঠেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তারা দেখেন, এলভির কানের মধ্যে একটি নয়, তেলাপোকার পুরো বাসা রয়েছে।

সানহে হাসপাতালের চিকিৎসক ঝং ইজিং বলেন, কানে প্রচণ্ড যন্ত্রণা নিয়ে আমাদের কাছে এসেছিলেন এলভি। তার কানের ভিতর থেকে একটি বড় তেলাপোকাসহ ১০টার বেশি বাচ্চা বের করেছি আমরা। কানের ভিতরে ঘুরে বেড়াচ্ছিল সেগুলো।

কিন্তু কী ভাবে এটা সম্ভব হল? এ ব্যাপারে স্থানীয় সংবাদ মাধ্যমকে ওই চিকিৎসক জানান, এলভি বিছানার পাশেই খাবারের প্যাকেট রেখে ঘুমাতেন। সেই খাবার খেতে এসেই তেলাপোকারা তার কানে ঢুকে থাকতে পারে বলে আশঙ্কা তার।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।