× Banner
সর্বশেষ
ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়: দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি আজ ১৯ এপ্রিল রবিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে ওবায়দুল কাদেরকে উকিল নোটিশ

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ এনে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের পক্ষের উকিল দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে।

নোটিশে ওবায়দুল কাদেরের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। তবে লিগ্যাল নোটিশ পাঠানোর বিষয়টি অস্বীকার করেছেন তাবিথ আউয়াল নিজেই। তিনি জানিয়েছেন, ওবায়দুল কাদেরকে কোনো নোটিশ দেননি তিনি। ওই আইনজীবীকেও তিনি চেনেন না।

সোমবার (২৭ জানুয়ারি) ওবায়দুল কাদেরের কাছে তাবিথের পক্ষে নোটিশটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এম আমীনুল ইসলাম মুনির। এর বিষয়বস্তুতে বলা হয়, ‘ঢাকা সিটি করপোরেশন এলাকায় আচরণবিধি লঙ্ঘন করে পোশাকের সহিত নৌকা প্রতীকের কোটপিন ব্যবহার করা থেকে বিরত থাকতে লিগ্যাল নোটিশ’।

লিগ্যাল নোটিশে বলা হয়, ‘জনাব, আমি ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন, ২০২০ এর মেয়র পদপ্রার্থী জনাব তাবিথ আউয়াল কর্তৃক নিযুক্ত। তার নির্বাচনী লিগ্যাল সেলের একজন আইনজীবী হিসেবে আপনার সদয় অবগতির জন্য আপনাকে জানানো যাচ্ছে যে-সিটি করপোরেশন নির্বাচন আচরণ বিধিমালা,২০১৬ এর ধারা অনুযায়ী আপনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন মন্ত্রী হয়ে নির্বাচনপূর্ব সময়ে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে পারবেন না। কিন্তু বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া ও পত্রপত্রিকায় আপনার ছবি সম্বলিত সংবাদে প্রতিনিয়ত দৃশ্যমান হচ্ছে যে-আপনি আপনার পরিধেয় পোশাকের সহিত কোটপিন হিসেবে নির্বাচনে অংশগ্রহণকারী একটি বিশেষ দলের মনোনীত মেয়র প্রার্থীর প্রতীক নৌকা ব্যবহার করে আসছেন এবং এর দ্বারা উভয় সিটি করপোরেশনের সাধারণ ভোটারদের প্রভাবিত করা হচ্ছে। যা দ্বারা উভয় সিটি করপোরেশন নির্বাচনে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে। এটা এক ধরনের প্রচারণার শামিল। এভাবে আপনার দ্বারা ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে। অতএব মাননীয় সড়ক ও সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদেরকে লিগ্যাল নোটিশ প্রদানের মাধ্যমে পত্র প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে আপনাকে নৌকা প্রতীক ব্যবহার না করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি। অন্যথায় নির্বাচন আচরণবিধি প্রতিপালনের জন্য এবং আপনার বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে যথাযথ আদালতে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তবে ওবায়দুল কাদেরকে লিগ্যাল নোটিশ পাঠানোর বিষয়টি অস্বীকার করেছেন তাবিথ আউয়ালের নির্বাচনী মিডিয়া সেলের কো-অর্ডিনেটর মাহমুদ হাসান।।

সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উকিল নোটিশ দিয়েছেন মর্মে যে খবর বেরিয়েছে, সেটি সঠিক নয়। প্রার্থী এই বিষয়ে কিছুই জানেন না। যে আইনজীবীর নাম নোটিশে উল্লেখ করা হয়েছে, তাকেও তিনি চেনেন না।’

পরে এ বিষয়ে জানতে আজ মঙ্গলবার সকালে আইনজীবী এম আমীনুল ইসলাম মুনিরকে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি ধরেননি।


এ ক্যটাগরির আরো খবর..