আবুল কালাম আজাদ, যশোর: শ্রমিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে শ্রম আইন বাস্তবায়নের দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১২টায় যশোর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা সভাপতি আশুতোষ বিশ^াস ও সাধারণ সম্পাদক কৃষ্ণা লাল সরকারের নেতৃত্বে মানববন্ধনে বাংলাদেশ ট্রেড ইউনিয়নসহ আরো তিনটি সংগঠনের অর্ধশতাধিক কর্মহীন শ্রমিক অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তরা বলে, করোনার কারণে সবধণের শ্রমিকদের একটি বড় অংশ কর্মহীন হয়ে পড়েছে। প্রতিদিন অসংখ্য শ্রমিক হারাচ্ছে। আর যারা কাজ করছেন তাদের অর্ধেক বেতনে কাজ করতে বাধ্য হচ্ছেন। যে কারণে মানবেতর জীবনযাপনে বাধ্য হচ্ছে শ্রমিকরা। এ অবস্থায় শ্রমিকদের আর্থিক নিরাপত্তা দিতে শ্রম আইন বাস্তবায়নে সরকারি উদ্যোগের দাবি জানান নেতৃবৃন্দ।



