গত ২৪ ঘন্টায় ৭৭১২ টি করোনা নমুনা পরীক্ষা করে শনাক্ত ১৯১৮, মৃত ৫০

সারাদেশে গত ২৪ ঘন্টায় ৮৩ টি পরীক্ষাগারে ৭৭১২ টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন ১৯১৮ জন। আর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৩ হাজার ২৩৪ জনের। সুস্থ হয়েছেন ১৯৫৫ জন।

আজ মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

সারাবিশ্বের ২১৩টি দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮৪ লাখ ৫৬ হাজার ৭২৯ জন। মৃতের সংখ্যা ৬ লাখ ৯৭ হাজার ৭০০ জন। সুস্থ্য হয়েছে ১ কোটি ১৬ লাখ ৯১ হাজার ১৫০ জন। সারাবিশ্বে মৃত্যুর ৬ এবং সুস্থ্যতার হার ৯৪ শতাংশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।