করোনা প্রতিরোধে ৩২ কোটি ৩৬ লক্ষ ৬৩ হাজার ২৯৭ ডোজ টিকা দিয়ে শীর্ষে ভারত

করোনা প্রতিরোধে ৩২ কোটি ৩৬ লক্ষ ৬৩ হাজার ২৯৭ ডোজ টিকা দিয়ে শীর্ষে ভারত

করোনা ভাইরাসের টিকা কর্মসূচিতে ৩২ কোটি ৩৬ লক্ষ ৬৩ হাজার ২৯৭ ডোজ টিকা দিয়ে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে ভারত। সম্প্রতি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এমন দাবি করেছে।

মন্ত্রণালয়ের এক টুইটে যুক্তরাষ্ট্র ও ভারতের টিকা দেওয়ার পরিসংখ্যান তুলে ধরে বলা হয়, মোদি সরকারের বার্তা- টিকা দেওয়ার গতিতে ভারত এখন বিশ্বে সবচেয়ে এগিয়ে।

ভারত দাবি করেছে, ২৮ জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনা টিকা দেওয়া হয়েছে ৩২ কোটি ৩৩ লক্ষ ২৭ হাজার ৩২৮ ডোজ। আর এই সময়ের মধ্যে ভারতে টিকা দেওয়া হয়েছে  ৩২ কোটি ৩৬ লক্ষ ৬৩ হাজার ২৯৭ ডোজ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।