করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে ফিরেছেন আরও ১২১ পুলিশ

করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে ফিরেছেন আরও ১২১ পুলিশ

করোনা পজেটিভ হওয়ায় তারা বিভিন্ন সময়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে বাড়ী ফিরেছেন আরও ১২১ জন পুলিশ। এ নিয়ে এখন পর্যন্ত কয়েক ধাপে সুস্থ হয়েছেন ৭২২ জন করোনা আক্রান্ত পুলিশ সদস্য।

আজ শনিবার (২৩ মে) রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সাইফুল ইসলাম সানতু জানান, শুক্রবার (২২ মে) আরও ১২১ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এদের মধ্যে ৫৬ জন কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে রিলিজ নিয়েছেন এবং বাকিরা ইমপালস হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।

হাসপাতাল ছাড়ার সময় বরাবরের মতোই করোনা প্রতিরোধের সম্মুখযোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় বলেও জানান তিনি।

জানা যায়, সরকারের আইইডিসিআর-এর চিকিৎসা প্রটোকল অনুযায়ী, এ ১২১ পুলিশ সদস্যদের পরপর দু’বার কোভিড-১৯ টেস্ট করা হয়। টেস্টে দু’বারই কোভিড-১৯ নেগেটিভ হওয়ায় চিকিৎসকরা তাদের করোনামুক্ত ও সুস্থ ঘোষণা করে হাসপাতাল ছাড়ার ছাড়পত্র দেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।