× Banner
সর্বশেষ
গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার তদন্তে কমিটি গঠন সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারে রাজনৈতিক পরিবেশের ক্ষতি হচ্ছে – মির্জা ফখরুল লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনচেষ্টা বিএসএফের, সতর্ক অবস্থানে বিজিবি সারা দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে প্রায় ৩২ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  প্রধানমন্ত্রীর নির্দেশ গণমাধ্যম থাকবে স্বাধীন – ইয়াসের খান চৌধুরী জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর

করোনাভাইরাসে আক্রান্ত শীর্ষ ১০ দেশের মৃত্যুর হার

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০
করোনা আক্রান্ত শীর্ষ দেশ

করোনাভাইরাসের কারণে মৃত্যুপূরীতে পরিণত হচ্ছে বিশ্বের উন্নত অনেক দেশ। বিশ্বের প্রায় ২০৯টি দেশে এখন করোনার বাস। ইতালি, স্পেন, ফ্রান্সকে এরই মধ্যে মৃত্যুপুরীতে পরিণত করেছে করোনাভাইরাস। তাণ্ডব চালাচ্ছে আমেরিকাতেওএখন পর্যন্ত বিশ্বজুড়ে মারণ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৫ লাখ ৭ হাজার জন। মৃত্যু হয়েছে ৮৮ হাজারেরও বেশি মানুষের। আক্রান্ত ও মৃত্যুতে এখন পর্যন্ত শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, স্পেন, ইতালি, ফ্রান্স, চীন, জার্মানি, যুক্তরাজ্য, ইরান, বেলজিয়াম, নেদারল্যান্ড।

শীর্ষ আক্রান্ত ১০ দেশের মৃত্যুর হার

১) যুক্তরাষ্ট্র: বিশ্বে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪ লাখ ৫৪৯ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১২ হাজার ৮৫৭ জনের। মৃত্যুর হার ৩ দশমিক ২০ শতাংশ।

২) স্পেন: এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লাখ ৪৬ হাজার ৬৯০ জন। মৃত্যু হয়েছে ১৪ হাজার ৫৫৫ জনের। মৃত্যুর হার ৯ দশমিক ৯২ শতাংশ।

৩) ইতালি: আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৫ হাজার ৫৮৬ জন। মৃত্যু হয়েছে ১৭ হাজার ১২৭ জনের। মৃত্যুর হার ১২ দশমিক ৬৩ শতাংশ।

৪) ফ্রান্স: আক্রান্ত হয়েছে ১ লাখ ৯ হাজার ৬৯ জন। মৃত্যু হয়েছে ১০ হাজার ৩২৮ জনের। মৃত্যুর হার ৯ দশমিক ৪৬ শতাংশ।৫) জার্মানি: আক্রান্তের সংখ্যায় শীর্ষ পাঁচ দেশের একটি হলেও মৃত্যুর হার অনেক কম। দেশটিতে এরই মধ্যে আক্রান্ত হয়েছে ১ লাখ ৭ হাজার ৬৬৩ জন। মৃত্যু হয়েছে ২ হাজার ১৬ জনের। মৃত্যুর হার ১ দশমিক ৮৭ শতাংশ।

৬) চীন: করোনার আঁতুড়ঘর চীন। দেশটিতে আক্রান্ত হয়েছে ৮১ হাজার ৮০২ জন। মৃত্যু হয়েছে ৩ হাজার ৩৩৩ জনের। মৃত্যুর হার ৪ দশমিক ০৭ শতাংশ।

৭) ইরান: আক্রান্ত হয়েছে ৬৪ হাজার ৫৮৬ জন। মৃত্যু হয়েছে ৩৯৯৩ জনের। মৃত্যুর হার ৬ দশমিক ১৮ শতাংশ।

৮) যুক্তরাজ্য:  এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫৫ হাজার ২৪২ জন। মৃত্যু হয়েছে ৬ হাজার ১৫৯ জনের। মৃত্যুর হার ১১ দশমিক ১৪ শতাংশ।

৯) বেলজিয়াম: আক্রান্ত হয়েছে ২৩ হাজার ৪০৩ জন। মৃত্যু হয়েছে ২ হাজার ২৪০ জনের। মৃত্যুর হার ৯ দশমিক ৫৭ শতাংশ।

১০) নেদারল্যান্ড: আক্রান্ত হয়েছে ২০ হাজার ৫৪৯ জন। মৃত্যু হয়েছে ২ হাজার ২৪৮ জনের। মৃত্যুর হার ১০ দশমিক ৯৩ শতাংশ।

সূত্র: ওয়ার্ল্ড ওমিটার


এ ক্যটাগরির আরো খবর..