করোনায় জীবন দিলেন আরেকজন পুলিশ, এ নিয়ে ৮ জনের আত্মোৎসর্গ

করোনায় জীবন দিলেন আরেকজন পুলিশ, এ নিয়ে ৮ জনের আত্মোৎসর্গ

করোনাক্রান্ত হয়ে জীবন দিলেন পুলিশের আরেক সম্মুখযোদ্ধা। আত্মোৎসর্গকারী এ পুলিশ সদস্য হলেন কনস্টেবল মো. নঈমুল হক (৩৮)।  এ নিয়ে বাংলাদেশ পুলিশের ৮ সদস্য করোনা যুদ্ধে আত্মোৎসর্গ করলেন।

শনিবার (১৬ মে) একটি প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বন্দর বিভাগে কর্মরত ছিলেন। তার বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ফতেয়াবাদ পীর বাড়ি গ্রামে। তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্রসহ তিন শিশু সন্তান এবং বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

করোনা ভাইরাস প্রটোকল অনুযায়ী শুক্রবার (১৫ মে) রাতে দামপাড়া পুলিশ লাইন্সে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সিএমপি কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।