স্বাস্থ্যসুরক্ষা সরঞ্জামের অভাবে করোনায় আক্রান্ত ৮৫৪ পুলিশ সদস্য

স্বাস্থ্যসুরক্ষা সরঞ্জামের অভাবে করোনায় আক্রান্ত ৮৫৪ পুলিশ সদস্য

মহামারী করোনা যুদ্ধে সামনের সারিতে ন্যূনতম সুরক্ষা সামগ্রী নিয়েই পুলিশ বাহিনী। লকডাউন নিশ্চিত করা, ত্রাণ বিতরণসহ এই দুর্যোগে নানা কাজে পুলিশকে পাশে পাচ্ছেন সাধারণ মানুষ। এখন পর্যন্ত সারাদেশে করোনা আক্রান্ত হয়েছেন সাড়ে আটশোরও বেশি পুলিশ সদস্য। এর মধ্যে ঢাকাতেই সাড়ে চারশো।

গত এপ্রিল আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর করোনাকালীন স্বাস্থ্য সুরক্ষা নিয়ে প্রতিবেদন প্রচার করে সময় সংবাদ। যেখানে উঠে আসে নানা হতাশার চিত্র। প্রতিবেদনে পর্যাপ্ত হ্যান্ড গ্লাভস বা মাস্ক না পাওয়ার বিষয়টি যেমন দেখা যায় ঠিক তেমনি ফুটে উঠে অতিব জরুরি বিষয়গুলোর ক্ষেত্রে কর্তৃপক্ষের উদাসীনতার বিষয়টিও।

তবে করোনার এ পর্যয়ে এসে কতোটুকু বদলেছে মাঠের চিত্র। এখনো অনেকটাই অরক্ষিত অবস্থায় দায়িত্ব পালন করতে দেখা গেছে পুলিশ সদস্যদের। তবে কিছু কিছু ক্ষেত্রে সচেতনতা বাড়লেও সে সংখ্যা হাতে গোনা, নগন্য।

পাশাপাশি কোয়ারেন্টিনে থাকা পুলিশ সদস্যদের আবাসনের মান নিয়ে রয়েছে নানা প্রশ্ন। নিম্নমানের হোটেল, একই রুমে একাধিক সদস্যদের রাখাসহ রয়েছে বিভিন্ন অভিযোগ।

আইন-শৃঙ্খলা বাহিনীর সুরক্ষা সামগ্রীর বিষয়ে অবহেলার সুযোগ নেই জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন, দেশের স্বার্থের সুরক্ষিত করতে হবে তাদের।

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার ওয়াহিদুল ইসলাম বলেন, কোয়ারেন্টিনে রাখার কারণে ডিউটিতে কম দেয়া হচ্ছে। তবুও বাকি যারা সুস্থ আছে তারা অতিরিক্ত ডিউটি করে সামাল দিচ্ছে।

করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৫ জন পুলিশ সদস্য। সারা দেশে এপর্যন্ত ৮৫৪ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। ডিএমপিতে এ সংখ্যা ৪৪৯ জন। এছাড়া সারা দেশে কোয়ারেন্টাইনে আছেন ১২৫০ জন, আইসোলেশনে ৩১৫ জন সদন্য।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।